• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

বিলাসী রাজনীতি দিয়ে মানুষের সমস্যার সমাধান হবে না: ছাত্র পুনর্মিলনীতে সিরাজুল মামুন

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ১১ দলীয় জোট মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুনের পক্ষে ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় তার বিগত ৪০ বছরের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এবিএম সিরাজুল মামুন বলেন, বিলাসী রাজনীতি দিয়ে মানুষের সমস্যার সমাধান হবে না। পুরোনো রাজনীতি দিয়ে মানুষের মুক্তি আসবে না। মন্ত্রী এমপিদের জন্য বিলাসবহুল ভবন হয়। তারা আরামের মধ্যে থাকলে মানুষের দুঃখ বুঝবে কীভাবে? আমরা সবাই চাই সুন্দর একটা কিছু আসুক বাংলাদেশে। এই নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্বপ্নকে পূরণ করতে হবে। ইনসাফ এ দেশে কায়েম হবে।

তিনি আরও বলেন, তরুণরা জীবন দিয়ে স্বেরাচার সরকারের পতন ঘটিয়েছে। তাদের কোনো অহংকার নেই। আমরা এই গৌরবের ইতিহাসকে ভুলতে পারি না। কিন্তু মানুষজন শঙ্কায় আবার নতুন কোনো অত্যাচারী শাসক বসছেন কি না? মানুষ কষ্টে আছে। সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের লক্ষ্য থাকে দুনিয়া নিজেদের পকেট ভারী করা তাদের দ্বারা মানুষের কল্যাণ হতে পারে না।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার, সেক্রেটারি ইঞ্জিনিয়র মনোয়ার হোসাইন, খেলাফত মজসিল মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন ও সহ সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমেদ প্রমুখ।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category