• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |
  • English Version

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ মেডিকেল দল – IPCSBDPress

Reporter Name / ২২৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১:০২ অপরাহ্ণ | জুলাই ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঢাকা, ২৪ জুলাই:- রাজধানীর উত্তরা এলাকায় সাম্প্রতিক একটি সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় আসছে চীনের একটি পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল দল।ঢাকায় চীনা দূতাবাস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ গঠিত চীনা মেডিকেল দলটি আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসা মূল্যায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করবেন।

এ ছাড়া, আজ সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে একটি জরুরি ভিডিও কনসালটেশনেও অংশ নেন।যৌথ এই আলোচনায় বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

দুই দেশের চিকিৎসকদের এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্ঘটনায় আহত মুমূর্ষু রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানানো হয়।

IPCS News : Dhaka :

[ad_2]

Source link


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts