• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে ঘাটের সিডিউল জমা দেয়া নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ বিএনপি থেকে সংরক্ষিত নারী এমপি মনোনীত হলেন সেলিনা সুলতানা নিশিতা – IPCSBDPress ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২১ জন গ্রেপ্তার – IPCSBDPress বিএনপির মনোনয়ন পেলেন আ’লীগের নেত্রী হেলিকপ্টার উপহারেও মন গলেনি, সেই প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী নায়িকা ফতুল্লায় ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ধ্বংসস্তূপের মতো স্বাস্থ্য খাত হাতে পেয়েছে বর্তমান সরকার

বিএনপি থেকে সংরক্ষিত নারী এমপি মনোনীত হলেন সেলিনা সুলতানা নিশিতা – IPCSBDPress

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন


আপডেটঃ ২:৫৫ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সেলিনা সুলতানা নিশিতা।সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন রুহুল কবির রিজভী, যেখানে নরসিংদী-গাজীপুর সংরক্ষিত নারী আসনের জন্য নিশীতার নাম ঘোষণা করা হয়।নিশিতা নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের বাসিন্দা এবং আলী নেওয়াজের মেয়ে।

ছাত্ররাজনীতির অঙ্গনে সাহসিকতা ও ত্যাগের জন্য পরিচিত এই নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন।তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদল-এর সাবেক তিনবারের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে একাধিকবার গ্রেফতার, কারাবরণ ও রিমান্ডের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

নির্যাতন, হামলা ও মামলার পরও তিনি দলের আদর্শ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিজের অবস্থানে অটল ছিলেন বলে দলের নেতারা উল্লেখ করেন।স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিশীতার সক্রিয় উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংরক্ষিত নারী আসনের জন্য তার মনোনয়ন ঘোষণা করেছে, যা দলীয় রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts