• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন |
  • English Version

বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খান, মুখ খুললেন নুরুল হক নুর – IPCSBDPress

Reporter Name / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:৪৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশেদ খান। বিষয়টি নিশ্চিত করে এ নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার রাতে যুগান্তরের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান বিএনপিতে যোগ দেবেন এবং বিএনপির সদস্য পদ গ্রহণ করে দলটির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানান, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; বরং চলমান রাজনৈতিক বাস্তবতা ও বৃহত্তর আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে উত্তাল সময়ে বিএনপির নেতৃত্বে গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট একদফা দাবিতে যুগপৎ আন্দোলনে অংশ নেয়। সেই সময় থেকেই ফ্যাসিবাদ পতনের পর রাষ্ট্র সংস্কার, যৌথভাবে নির্বাচন এবং ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের বিষয়ে পারস্পরিক আলোচনা ও বোঝাপড়া ছিল। আন্দোলনের সামগ্রিক সমন্বয় বিএনপির নেতৃত্বেই হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আন্দোলন ও গণঅভ্যুত্থানের পরবর্তী দেড় বছরে সমন্বয় ও আলাপ-আলোচনার মাধ্যমে একই রাজনৈতিক অবস্থান থেকে কাজ করেছে দলগুলো। সেই বাস্তবতায় নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে। নুর জানান, রাশেদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ গ্রহণ করবেন এবং গণঅধিকার পরিষদ খুব শিগগিরই সাধারণ সম্পাদক পদের জন্য একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেবে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts