• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

Reporter Name / ৩৩৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

[ad_1]

মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বিক্রয় মেমো না দেওয়ার অপরাধে দুটি ডিলার পয়েন্টকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ শহরের বেউথা ও জরিনা কলেজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

অভিযান পরিচালনা করেন ‎মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রেতাদের কাছে বিক্রয় মেমো প্রদান না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বেউথা এলাকার মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ টাকা এবং জরিনা কলেজ মোড় এলাকার মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও বিক্রয় মেমো প্রদান নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category