• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

[ad_1]

‘যুক্তিতে গড়ি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে নারায়ণগঞ্জের ১০ জন শিক্ষার্থী। তরুণদের যুক্তিবাদী চিন্তা ও দক্ষতা উন্নয়নে কাজ করা সংগঠন লজিক অফ বাংলাদেশ-এর উদ্যোগে তারা প্রথমবারের মতো এ জাতীয় আয়োজনে অংশগ্রহণের সুযোগ পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। উদ্বোধনী বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনটির মহাপরিচালক লায়ন এম আলমগীর।

লজিক অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি বলেন, শিক্ষার্থীদের মেধার ইতিবাচক বিকাশ এবং যুক্তিনির্ভর চিন্তার প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় বিতর্ক অঙ্গনে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের সম্পৃক্ততা আরও বাড়বে এবং ভবিষ্যতে তারা দেশব্যাপী সাফল্যের স্বাক্ষর রাখবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং তরুণ সমাজকে যুক্তির আলোয় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category