• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক নিয়োগ – IPCSBDPress

Reporter Name / ১৩৬ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন


আপডেটঃ ১২:০৭ অপরাহ্ণ | নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- কৃষিতত্ত্ববিদ ড. মো. মাহফুজ বাজ্জাজ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-এর সপ্তম মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।গত ১৯ নভেম্বর কৃষি মন্ত্রণালয় একটি অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই পদে দায়িত্বভার প্রদান করে।ড. বাজ্জাজ তাঁর কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার শেষে বর্তমানে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।ড. মো. মাহফুজ বাজ্জাজ ১৯৯৭ সালের ২৭ নভেম্বর কৃষি গবেষণা কেন্দ্র, বারি, পাবনায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।তিনি ২০০১ সালের ১৫ জুলাই থেকে ২০০৯ সালের ১৯ এপ্রিল পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দিনাজপুরের রাজবাড়ীস্থ গম গবেষণা উপকেন্দ্রে দায়িত্ব পালন করেন।একই উপকেন্দ্রে তিনি ২০০৯ সালের ২০ এপ্রিল থেকে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সময়ে তিনি কৃষক পর্যায়ে একই জমিতে বছরে চার ফসল ধারা বাস্তবায়নে অবদান রাখেন।এরপর তিনি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুরের নশিপুরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) এর দায়িত্ব পালন করেন।

ড. বাজ্জাজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ডাংশের ঘাট গ্রামে জন্মগ্রহণ করেন।গবেষণা ক্ষেত্রে তাঁর মোট ৪১টি গবেষণা পত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।তিনি বর্তমানে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা-এর মহাপরিচালক হিসেবে ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts