• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

বন্দর থানা ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

[ad_1]

ভারতে মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে বন্দর থানা ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বাদ জুম্মা বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি কবির হোসাইন বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দমন-পীড়ন বেড়েছে। তিনি অভিযোগ করেন, শতাব্দীপ্রাচীন মসজিদগুলোকে মন্দিরে রূপান্তরের চেষ্টা চলছে এবং মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মুসলমানরা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় ভূমিকা রাখলেও ভারতে মুসলিম উপাসনালয়ে হামলার ঘটনা উদ্বেগজনক। একই সঙ্গে তিনি ভারতে কুরবানির ওপর নিষেধাজ্ঞার সম্ভাবনার বিরোধিতা করেন।

 

মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি হাফেজ মুফতি নূরুদ্দিনের সভাপতিত্বে এবং বন্দর থানা ওলামা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বন্দর থানা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি সালমান রফিকী, মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, বন্দর থানা ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি মনিরুজ্জামান চাঁদপুরি ও সদস্য মুফতি ফয়জুল্লাহ প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category