• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

বন্দরে ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে পৃথক মামলার তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— বন্দর থানার কল্যান্দী এলাকার আহাম্মদ হোসেন মিয়ার ছেলে শিবলী সাদিক (৩৫), হরিবাড়ী এলাকার সিদ্দিক মিয়ার ছেলে সাহেল (২৫) এবং লাঙ্গলবন্ধ প্রেমতলা এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে শাহ আলম (২৮)।

পুলিশ জানায়, শিবলী সাদিক ও শাহ আলম সিআর মামলার এবং সাহেল জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বৃহস্পতিবার (২১ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে শুক্রবার (২২ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts