• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে সন্ত্রাসী হামলায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কল্যান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলো— মিনহাজ (১৬), মাসফি (১৬), আকাঈদ (১৬), রাফি (১৬) ও শহিদুল (১৬)। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে পরীক্ষা শেষে মিনহাজ ও তার সহপাঠীরা অটোগাড়িতে করে বাড়ি ফিরছিল। এ সময় কল্যান্দী এলাকায় পৌঁছালে ইরফান, আরাফাত, ইব্রাহিম ও আব্দুর রহমানসহ ৭-৮ জনের একটি সশস্ত্র দল তাদের পথরোধ করে।

 

এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, ইরফান মিনহাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। অন্যদিকে, বাকি হামলাকারীরা লাঠিসোটা দিয়ে মাসফি, আকাঈদ, রাফি ও শহিদুলকে এলোপাতাড়ি মারধর করে আহত করে।

 

এ সময় হামলাকারীরা মিনহাজের কাছ থেকে প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ও নগদ ১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া আহত সকল পরীক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রও নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

 

জানা গেছে, প্রায় দুই বছর আগে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ক্লাসভিত্তিক ফুটবল খেলা নিয়ে মিনহাজ ও ইরফানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বিষয়টি মীমাংসা করা হলেও সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

এ ঘটনায় আহত মিনহাজের মা বিউটি বেগম বাদী হয়ে রোববারই বন্দর থানায় ইরফান, আরাফাত, আব্দুর রহমান ও ইব্রাহিমসহ ৭ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category