• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

বন্দরে প্রবাসীর বাড়িতে হামলা, নারীসহ আহত ৩

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে পূর্বশত্রুতার জেরে এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগম (৪৮), প্রবাসীর ছেলে তামিম (১৯) এবং মেয়ে সিমরান (১৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তামিমকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী মো. আমজাতের অনুপস্থিতিতে তার বাড়িতে ঢুকে পড়ে একই এলাকার মজিবুর (৩৫), মৃদুল (২৫)সহ ১০-১৫ জনের একটি দল। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর ছেলে তামিমকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

তামিম ও তার ছোট বোন সিমরানের চিৎকারে এগিয়ে আসেন তাদের স্বজন এবং স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগম। এ সময় হামলাকারীরা তার ওপরও হামলা চালায়। অভিযোগে বলা হয়, তাকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানিও করা হয় এবং তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়।

এসময় হামলাকারীরা বিউটি বেগমের গলা থেকে প্রায় ১ ভরি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের ব্রেসলেট এবং আলমারি থেকে নগদ প্রায় ১ লাখ টাকা লুট করে নেয়। এছাড়া সিমরানের গলা থেকেও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের আগে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মিনু বেগম বাদী হয়ে ঘটনার দিনই বন্দর থানায় মজিবুর, মৃদুলসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts