• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৬৪ পুরিয়া গাঁজা ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর থানার বাবুপাড়া এলাকার নিরঞ্জন সরকারের ছেলে রিংকু সরকার (২৬) এবং কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার আলী আকবর মিয়ার ছেলে জুম্মান মাদবর (২৫)।

পুলিশ জানায়, পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফ তালুকদার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর—৩৪(৪)২৬ ও ৩৫(৪)২৬।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বন্দর বিএম স্কুলের প্রাইমারি শাখার সামনে সড়ক থেকে এবং একই দিন রাত ১০টায় কদম রসুল কলেজ গেটসংলগ্ন পাকা রাস্তার উপর থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts