• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

বন্দরে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা লুট

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে গরু কিনে দেওয়ার কথা বলে এক মাংস ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে পিটিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে| গত ২৬ এপ্রিল বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে| এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাসিন্দা প্রতারক মোঃ কুতুব উদ্দীনের (২৮) বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন|

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলমগীর হোসেন মদনপুর একতা সুপার মার্কেটের একজন মাংস ব্যবসায়ী| অভিযুক্ত কুতুব উদ্দীনও আগে একই এলাকায় কাঁচামালের ব্যবসা করার সুবাদে তাদের মধ্যে পরিচয় ছিল| ২৬ এপ্রিল বিকেলে কুতুব উদ্দীন মোবাইল ফোনের মাধ্যমে আলমগীরকে জানান যে, নবীগঞ্জ এলাকায় বিক্রির জন্য দুটি উন্নত মানের গাভী গরু রয়েছে| তার কথা বিশ্বাস করে আলমগীর হোসেন বাড়ি থেকে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে মদনপুর বাসস্ট্যান্ডে যান|

 

সেখান থেকে কুতুব উদ্দীন তাকে কৌশলে নবীগঞ্জের একটি নির্জন স্থানে নিয়ে যান| সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৩/৪ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আলমগীরের ওপর অতর্কিত হামলা চালায়| সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে সাথে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়|

 

ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, টাকা ছিনিয়ে নেওয়ার পর তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন| তাৎক্ষণিকভাবে তিনি জাতীয় জরুরি সেবা ন¤^র ৯৯৯-এ চারবার ফোন দিলেও বৃষ্টির অজুহাতে পুলিশ ঘটনাস্থলে আসতে অপারগতা প্রকাশ করে এবং তাকে থানায় গিয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়| পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসেন|

 

এ ঘটনায় ২৭ এপ্রিল বন্দর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী| তিনি তার কষ্টার্জিত টাকা উদ্ধার এবং এই প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন|

 

বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category