• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ

বন্দরে অনলাইন প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসা. জাকিয়া (৩১), স্বামী হোসাইন মোহাম্মদ রায়হান, উত্তর ফরাজীকান্দা এলাকার বাসিন্দা। তিনি গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে ফেসবুকভিত্তিক “Colour Brand BD” নামের একটি অনলাইন শপ থেকে পোশাক অর্ডার দিয়ে ৫১ হাজার ৬৩০ টাকা প্রতারণার শিকার হন। পরে তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) মো. আল আমিন, এএসআই মো. রফিকুল ইসলাম, এএসআই ওয়ালী উল্লাহসহ একটি আভিযানিক দল ২৪ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), মো. মিজান (২০), মো. বাইজিদ বিশ্বাস (১৯) ও মো. জুয়েল শেখ (২১)। তাদের সবার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী থানার বিভিন্ন এলাকায়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ২১টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড এবং প্রতারণার মাধ্যমে নেওয়া ৫১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সচেতন থাকার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে এবং এ ধরনের প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category