• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বন্দরের বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান আর নেই

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরের বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান (৭২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার (৫ মে) রাত ৮টায় ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৬ মে) সকাল ১০টায় বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় এবং পরে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার আগে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গার্ড অব অনার প্রদান করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির, বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর, বীর মুক্তিযোদ্ধা জাব্বার সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের স্বজনরা।

জীবদ্দশায় মোশারফ হোসেন খান বন্দর সিরাজদ্দৌলা ক্লাব, বন্দর শিশু বাগ এবং বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category