• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

বদলগাছীতে শ্মশান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

[ad_1]

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি শ্মশান থেকে সাহেব আলী (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভান্ডারপুর শ্মশান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাহেব আলী ওই এলাকার নূর ইসলাম ওরফে শুক্কুর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে ভান্ডারপুর শ্মশান এলাকায় একটি গাছের সঙ্গে সাহেব আলীর মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে এবং সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এটি হত্যা না কি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category