• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

ফ্যাসিস্টের প্রশংসা ও ধর্মবিরোধী মন্তব্য, ক্ষমা চাইলেন কানিয়ে

Reporter Name / ২৬০ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

[ad_1]

আমেরিকান র‍্যাপার ও রেকর্ড প্রযোজক ইয়ি। এই গায়ক আগে ক্যানি ওয়েস্ট নামেই পরিচিত ছিলেন। সোমবার (২৬ জানুয়ারি) ওয়াল স্ট্রিট জার্নালে পূর্ণ পৃষ্ঠার একটি বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনে তিনি তার ইহুদি বিরোধী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তার এই বিষয়টি বছরের পর বছর ধরে সমালোচনার মুখে পড়েছে।

বিজ্ঞাপনে তিনি লিখেছেন, ‘আমি বাস্তবতার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছি।’

তিনি তার আচরণকে অচিহ্নিত মস্তিষ্কের আঘাত এবং চিকিৎসা না করা বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে যুক্ত করেছেন।

তিনি আরও লিখেছেন, ‘আমি আমার সেই অবস্থায় করা কাজগুলোর জন্য অনুতপ্ত এবং গভীরভাবে লজ্জিত। আমি দায়িত্বশীলতা, চিকিৎসা এবং অর্থবহ পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি আমার করা ভুলকে দাফন করতে পারে না। আমি না নাজি, না ইহুদি বিরোধী। আমি ইহুদি জনগণকে ভালোবাসি।’

ইয়ি অতীতের হিটলারের প্রশংসা করার জন্যও অনুতাপ প্রকাশ করেছেন।

ইহুদি বিরোধীতা পর্যবেক্ষণকারী অ্যান্টি-ডিফেমেশন লীগ (এডিএল) ইয়ির ক্ষমা চাওয়ার মন্তব্যকে ‘বিলম্বিত’ বলে উল্লেখ করেছে। সেইসঙ্গে তার পূর্ববর্তী ইহুদি বিরোধী কর্মকাণ্ডের কথাও স্মরণ করিয়েছে।

এডিএল এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইয়ির ক্ষমাপ্রার্থনা বিলম্বিত বিষয়। এটি তার ইহুদি বিরোধী দীর্ঘ ইতিহাসকে স্বয়ংক্রিয়ভাবে মুছে দেয় না। তার ‘হেইল হিটলার’ গান, শত শত টুইট ও হলোকাস্ট সম্পর্কিত নানা উল্লেখ এবং এর ফলে সৃষ্ট আহত ও বিশ্বাসভঙ্গের অনুভূতি মুছে ফেলা যায় না।’

তারা আরও যোগ করেছেন, ‘সত্যিকারের ক্ষমা হবে ভবিষ্যতে ইহুদি বিরোধী আচরণে লিপ্ত না হওয়া। আমরা তাকে পুনরুদ্ধারের পথে শুভকামনা জানাই।’

ইয়ি তার পরবর্তী অ্যালবাম ‘বুলি’ প্রকাশ করতে যাচ্ছেন আগামী শুক্রবার।

এলআইএ

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category