• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

[ad_1]

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জের মন্ডলপাড়া এলাকায় অবস্থিত জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি আরবান কমিউনিটি ভলান্টিয়াররাও অংশ নেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ নুরুল আলম, নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহজাহান মিয়া, আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিরন মিয়া, কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম এবং ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

শোভাযাত্রাটি ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অগ্নি প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো দুর্যোগের মুহূর্তে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সচেতনতা বাড়ানো গেলে অগ্নিকাণ্ড ও গ্যাস বিস্ফোরণের মতো দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আলোচনা সভা শেষে সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, গ্যাসজনিত দুর্ঘটনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, তিতাসের পুরাতন সঞ্চালন লাইন সংস্কারসহ ঝুঁকিপূর্ণ অবকাঠামো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনতে প্রশাসন কাজ করে যাচ্ছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category