• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

ফতুল্লা থানার দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের উপর  হামলা চালিয়ে হাতকড়াসহ আটককৃত ৫ অপরাধীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানার ২ এসআই ও ৪ কনসটেবলকে প্রত্যাহার করা হয়েছে। 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর নির্দেশে বৃহস্পতিবার ২ পুলিশ কর্মকর্তাসহ ঐ ৬ জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বিষয়টি বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশ) তারেক আল মেহেদী।

প্রত্যাহার করে নেওয়া ২ পুলিশ কর্মকর্তা হলেন, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক  (এসআই) আবুল বাশার ও  সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) আশিক। তবে কনসটেবলদের নাম জানা যায়নি।

জানা যায়,গত বুধবার দুপুরে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার হাশেমবাগে সাবেক পুলিশ কনসটেবল মোঃ সোলায়মানের বাড়িতে সন্ত্রাসীরা লুটপাট করার সময় খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে প্রত্যাহারকৃত ২ পুলিশ কর্মকর্তাসহ ৪ কনসটেবল ছিলেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লুটপাটরত অবস্থায় ৫ সন্ত্রাসীকে আটক করে হাতকড়া পড়ায় এবং লুট করে নিয়ে যাওয়ার সময় বেশ কিছু আসবাবপত্র উদ্ধার করে।

সংবাদ পেয়ে আটককৃতদের সহোযোগিরা অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে  পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আটককৃত ৫ জনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

 পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ ৫ অপরাধীকে ছিনিয়ে নেওয়ার পর ফতুল্লা মডেল থানা পুলিশ পশ্চিম মাসদাইর হাশেমবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। বৃহস্পতিবার (৭ মে) ভোরে পরিচালিত ঐ অভিযানে পশ্চিম দেওভোগের হাশেমবাগ তসলিমপট্টি এলাকার জনৈক গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি টিনশেড ঘর থেকে রনি নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। ঐ ঘর থেকে ১৫টি স্টীলের তৈরী তলোয়ার, ৪টি কাঠেরবাট যুক্ত তলোয়ার, একটি চাকু, একটি কুড়াল উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত রনি ফতুল্লার কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়েছে ফতুল্লা থানার ওসি মাহাবুব আলম।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category