• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

ফতুল্লা থানায় চিহ্নিত অপরাধীর আনাগোনা নিয়ে প্রশ্ন

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এক চিহ্নিত অপরাধীর নিয়মিত উপস্থিতি এবং পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিসিক চাঁদনী হাউজিং এলাকার বাসিন্দা অভি নামে এক ব্যক্তি প্রায়ই থানার অভ্যন্তরে অবস্থান করেন এবং বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তার সখ্যতা রয়েছে।

 

স্থানীয় সূত্রগুলোর অভিযোগ, অভি ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত পাগলা হামিদের ঘনিষ্ঠ সহযোগী। আওয়ামী লীগ সরকারের সময় চাঁদনী হাউজিং এলাকায় মাদক, অস্ত্র, পতিতাবৃত্তি এবং অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে পাগলা হামিদের বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর ওই এলাকায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অভি সক্রিয় ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ স্থানীয়দের।

 

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে ব্যবহৃত কিছু অস্ত্র পূর্বে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের অনুসারীদের কাছে থাকা অস্ত্রের অংশ বলে ধারণা করা হচ্ছে। ওই সংঘর্ষে পাগলা হামিদের অনুসারীরাও অংশ নিয়েছিল বলে দাবি করেছেন স্থানীয়রা।

 

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, পাগলা হামিদ ও তার অনুসারীরা এলাকায় রাজনৈতিক বিভাজন সৃষ্টি এবং শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দাবি, যুবদল কর্মী হিসেবে পরিচিত অভিকে সামনে রেখে একটি প্রভাববলয় তৈরির চেষ্টা চলছে।

 

সূত্র জানায়, ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের ঘটনায় অভির পক্ষ নিয়ে মাঠে সক্রিয় ছিলেন পাগলা হামিদ। আওয়ামী লীগ সরকারের সময় তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিও পরবর্তীতে অভির পক্ষ হয়ে বিভিন্ন ঘটনায় জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে।

 

উল্লেখ্য, চলতি বছরের ৯ এপ্রিল সকালে বিসিক শিল্পাঞ্চল সংলগ্ন চাঁদনী হাউজিং এলাকায় একটি কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে তিনজন আহত হন। এ ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে অভির নামও রয়েছে বলে জানা গেছে।

 

তবে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভি, পাগলা হামিদ বা ফতুল্লা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category