• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

ফতুল্লার কায়েমপুরে ভয়াবহ অগ্নিকান্ড 

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঝুটের গোডাউন, মোটরসাইকেল সাভিসিং সেন্টার, কাঠ ও চায়ের দোকানসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সাভিসের ৮টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের কাঠের দোকান, মোটরসাইকেল সাভিসিং সেন্টারসহ আরও কয়েকটি গোডাউনে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আগুনের ভয়বহতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একে একে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিসের ঢাকা ইউনিটের উপ সহকারী পরিচালক নাজমুজ্জামান জানান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের নারায়ণগঞ্জ সদরের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা দেখে ঢাকা থেকে আরও ৪টি ইউনিট এসে চারপাশ থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category