• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

ফতুল্লায় মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাই মামলার এক আসামিকে ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, থানার এসআই আশীষ কুমার সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ সিফাত (৩১)। তিনি কুমিল্লার তিতাস উপজেলার একলা রামপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লার তুষারধারা এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা ও একটি Redmi 10 মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন সিফাত। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার তুষারধারা তালতলা এলাকায় হালিমা বেগমের বাড়ির সামনে একটি গলি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত সাড়ে ১৪ ইঞ্চি লম্বা ছোরা এবং ছিনতাইয়ে ব্যবহৃত নীল রঙের একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-২৬-৬৪২৪।

পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category