• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন |
  • English Version

ফতুল্লায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামির নাম মিসাইল আহম্মেদ (২৮)।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রবিবার (২৪ মে) রাত ৩টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন পাগলা ইসলামিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মিসাইল আহম্মেদ পাগলা ইসলামিয়া বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মজনু আহম্মেদ এবং মাতার নাম কামরুন নাহার।

র‌্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts