• শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নরসিংদীর শিবপুরে আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বন্দরের শীর্ষ সন্ত্রাসী ক্যাডার সোহেল গ্রেফতার ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার ফোনের চার্জ তাড়াতাড়ি যায় কেন ও মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম বিস্তারিত জানুন নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‍নিয়ে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫ দূরন্ত পলাশ গ্রুপের প্রধান এডমিন রানা গ্রেপ্তার, প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আইনের শাসন না থাকায় দেশ আজ ভঙ্গুর অবস্থায়: মাওলানা ইউনুস  মাদকের বিষবাষ্প রুখতে সাব্বির সেন্টুর ‘জিরো লাইফ’ কিছু সমস্যা ও চাহিদা রয়েছে সম্মিলিতভাবে সমাধান করবো: এমপি কালাম ত্বকী হত্যার ঘাতকেরা আয়েশী জীবন-যাপন করছে :রফিউর রাব্বি

ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ১৩ হাজার ২০০ টাকাও জব্দ করা হয়।

পুলিশ জানায়, এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৮টায় ফতুল্লার পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে জুয়েল (২৩) নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। জুয়েলের বাড়ি লালমনিরহাট সদর উপজেলায় হলেও তিনি বর্তমানে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় বসবাস করতেন।

এসময় আরও এক মাদক ব্যবসায়ী মো. রমজান (২১) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ১৫০ পুড়িয়া গাঁজা এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানার অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts