• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

Reporter Name / ১১৩ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মোঃ মোহন (৩২) ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোড এলাকার ফাজিল পাড়ার বাসিন্দা এবং মোঃ বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। স্থানীয়দের দাবি, উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন।

শুক্রবার (১৫ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এছাড়া, উজ্জ্বল প্রায় সময় মাদকাসক্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়েও অশান্তি করতেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার কোনো এক ঘটনাকে কেন্দ্র করে নিহত মোহন ও তাদের বাবা অভিযুক্ত উজ্জ্বলকে মারধর করেন। এরই জের ধরে শুক্রবার সকালে আবারও দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন উজ্জ্বল।

মোহনের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত উজ্জ্বল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা বটি উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category