• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সিদ্ধিরগঞ্জের আলোচিত চাঁদাবাজ সালাউদ্দিনের রিমান্ড মঞ্জুর টানা বর্ষণে সড়ক ধস, দ্রুত সংস্কার ও গাছ অপসারণে প্রশংসায় ভাসছেন ইউএনও এম এ মুহাইমিন আল জিহান। ফতুল্লায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে অভিযানে হামলা, ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত সিটি নির্বাচন নিয়ে মাথা ব্যাথা নেই বিএনপির! রুপগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১৩ রূপগঞ্জে ৩২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জ লিংকরোডে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই নারায়ণগঞ্জে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ২ বাংলাদেশ ও মিশরের বাণিজ্য-বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

ফতুল্লায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি চৌকস আভিযানিক দল সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোডের খুদাই বাড়ি মহল্লার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়।

এসময় সেখান থেকে মোঃ মাসুদ ওরফে কসাই মাসুদ (২৬), আব্দুল মান্নান ওরফে মনু (৩৫) এবং মোঃ সোহেল (২৬) নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় মাসুদের কাছ থেকে ৩০ পিস, মান্নানের কাছ থেকে ১০ পিস এবং সোহেলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এভাবে মোট ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts