• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি : মামুন মাহমুদ

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর উপজেলা দক্ষিণ সস্তাপুর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দক্ষিণ সস্তাপুর বাইতুল আকসা জামে মসজিদের সামনে এই খাল খননের উদ্বোধন করা হয়।
দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সস্পাদক (সাংবাদিক) জসিম উদ্দিনের উদ্যোগে ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সার্বিক সহযোগিতায় খাল খনন উদ্বোধন শেষে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা খাল খননের কার্যক্রম  হাতে নিয়েছি। এই কার্যক্রম জলাবদ্ধতা নিরসনে অব্যাহত থাকবে। তিনি বলেন শুধু খাল খনন করলে হবে না খালের মধ্যে দখল হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক নাসিমুল হক, সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন, সহ-সভাপতি প্রফেসর শফিকুল ইসলাম, থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, পঞ্চায়েত কমিটির কোষাধাক্ষ্য নিজামুদ্দিন, এনামুল হক মজুমদার, মিজানুর রহমান, মতিউর রহমান, মোস্তফা কামাল, সালাউদ্দিন, আহমদ শাহ শাহিন, মিঠু, নয়ন, আরিফ প্রধান, সম্রাটসহ রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts