• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে ডাকাতি, আটক ১৩ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, সুরে সুরে শেষ শ্রদ্ধা আশা ভোঁসলেকে সীতাকুণ্ডে পাহাড় কেটে ডিপো নির্মাণের অভিযোগ, জরিমানা ও কারাদণ্ড ফতুল্লায় কৃষক দল নেতার অফিসে সৈনিক লীগ নেতার ছেলের ভাঙচুর সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক

পানের দাম কমে যাওয়ায় দিশে হারা পান চাষীরা: – IPCSBDPress

Reporter Name / ৩৬১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন


আপডেটঃ ৩:২৮ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন হাটে পানের দাম কমে যাওয়ায় দিশে হারা পান চাষীরা মনোহরদীর বিভিন্ন গ্রামে এখনো ব্যাপক হারে পান চাষ হলেও এই চাষে নেই আর আগের মতো আনন্দ বা লাভ।কৃষকের ঘামে এই ফসল আজ আর ঘরে হাসি ফেরায় না, বরং নিয়ে এসেছে হতাশা আর লোকসানের বোঝা।এলাকার অভিজ্ঞ পানচাষী আলমগীর মোল্লা, আকাশ মিয়া, লতিফ মিয়াসহ আরও অনেকে বলেন, আগে যে পরিমাণ পান বিক্রি করতাম ৫ থেকে ৬ হাজার টাকায়, এখন সেই একই পরিমাণ পান বিক্রি করতে হচ্ছে মাত্র ১ হাজার টাকায়।তাও আবার অনেক সময় বেপারীরা নিতে চায় না, জোর করে তুলে দিতে হয়।

তারা জানান, রাতে ঘুম না দিয়ে কষ্ট করে পান বাজারে নিয়ে গেলেও ঠিক মতো দাম মেলে না।ফেরার পথে মনে হয়, নিজের উৎপাদিত ফসলের এই দেশে যেন কোনো মূল্যই নেই, আক্ষেপ করেন আলমগীর,আকাশ, লতিফ মিয়া সহ আরও অনেকে, পান চাষের খরচও কম নয়।প্রতিদিন একজন শ্রমিককে দিতে হয় ৭০০ টাকা মজুরি, সঙ্গে এক বেলা খাবার।

এছাড়া রয়েছে খৈল, সার, মাটি, বাঁশ, কীটনাশক সহ নানা খরচ।একদিকে কৃষি উপকরণের লাগামহীন দাম, অন্যদিকে পানের দর বিপর্যয়-দুইয়ের চাপে নাকানিচুবানি খাচ্ছেন পানচাষিরা।অভিজ্ঞ  পান চাষীরা বলেন,, অনেকেই ঋণ করে বরজ তৈরি করেছেন।এখন সেই ঋণ শোধ তো দূরের কথা, প্রতিদিনের খরচই উঠছে না।

এভাবে চললে পানচাষ টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।পান চাষ করা থেকে চাষীরা মুখ ফিরিয়ে নেবে, তারারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা ভর্তুকি চাই না, চাই আমাদের ফসলের ন্যায্য মূল্য।চাই একটি স্থিতিশীল বাজার ব্যবস্থা, চাই পান রপ্তানির সুযোগ।রাষ্ট্রের উচিত কৃষকের পাশে দাঁড়ানো।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পান চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে কৃষকেরা।তখন শুধু বরজই শূন্য হবে না—শূন্য হবে এই অঞ্চলের কৃষি প্রাণশক্তিও।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।



Source link


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts