• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পাকিস্তান ও ইরান যৌথভাবে নির্মাণ করছে আল্লামা ইকবালের জীবনী – IPCSBDPress

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১১:১০ পূর্বাহ্ণ | নভেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

বিশ্বখ্যাত দার্শনিক, কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের জীবন ও কর্ম নিয়ে যৌথভাবে একটি নাটক নির্মাণে এক হতে যাচ্ছে পাকিস্তান ও ইরান। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে এবং মুসলিম দার্শনিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং ইরানের গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত, পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এবং দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)-র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাকিস্তান প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মন্ত্রী আতাউল্লাহ তারার ইরানের প্রস্তাবে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, উর্দু ও ফারসি ভাষায় নির্মিত এমন একটি যৌথ প্রযোজনা উভয় দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও গভীর করবে। ইকবালের কবিতা ও দর্শন পাকিস্তান এবং ইরান উভয় দেশের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বৈঠকে তার কবিতার দার্শনিক দিক, ইসলামি ঐক্যবোধ এবং আধুনিক সমাজে তার চিন্তার প্রভাব নিয়ে আলোচনা হয়।

এ বৈঠকে প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি, কনটেন্ট বিনিময় ও যৌথ প্রযোজনার বিষয় নিয়ে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। জানা গেছে, এর আগেও পাকিস্তান সরকার আল্লামা ইকবালের জীবনীভিত্তিক নাটক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিল। চলতি বছরের ৮ আগস্ট পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয় ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী (২০২৭) উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ইরান ইকবালের জীবন ও কর্ম নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখিয়েছে এবং একইসঙ্গে উচ্চমানের একটি টেলিভিশন নাটক সিরিজ তৈরিরও পরিকল্পনা রয়েছে।

এর আগে পাকিস্তানের হুম টিভি ও তুরস্কের সরকারি সম্প্রচারমাধ্যম টিআরটি’র যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল ঐতিহাসিক সিরিজ ‘সালাহউদ্দিন আইয়ুবি’। ২০২৪ সালে প্রচার শুরু হওয়া ওই সিরিজে অভিনয় করেছেন তুর্কি শিল্পীরা, যেখানে পাকিস্তানি প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন হুমায়ুন সাঈদ ও আদনান সিদ্দিকী। সিরিজটি তুরস্ক ও পাকিস্তান উভয় দেশেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।এছাড়া পাকিস্তানে বর্তমানে আরেকটি ঐতিহাসিক ধারাবাহিক প্রস্তুত হচ্ছে দেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতিমা জিন্নাহর জীবনকাহিনি নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাজল আলি। সিরিজটির শুটিং সম্পন্ন হলেও এর প্রচারের সময় এখনো ঘোষণা করা হয়নি।

নতুন এই ইকবালভিত্তিক নাটক সিরিজে আল্লামা ইকবালের চরিত্রে অভিনয় করবেন পাকিস্তানের তরুণ অভিনেতা উসমান মুখতার। নাটকটি নির্মিত হলে এটি হবে দুই মুসলিম দেশের সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাসভিত্তিক যৌথ প্রযোজনার আরেকটি উল্লেখযোগ্য সংযোজন।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category