• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান – IPCSBDPress

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন


আপডেটঃ ১২:৩৯ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবেন। তবে সেখানে রাত কাটানোর সুযোগ থাকবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।”

গত নয় মাস ধরে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ওই সময় দ্বীপে সব ধরনের পর্যটন কার্যক্রম স্থগিত করা হয়, জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে। এর ফলে স্থবির হয়ে পড়ে দ্বীপের অর্থনীতি; জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটিঘাটে নেমে আসে নীরবতা, অনেক কর্মচারী পড়েন বেকার সময়ের মুখে।সরকার জানিয়েছে, সেন্টমার্টিনকে অপ্রতুল সম্পদ ও প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণকেন্দ্রিক একটি টেকসই পর্যটন এলাকায় পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রিজওয়ানা হাসান বলেন, “আমরা চাই, সেন্টমার্টিন যেন শুধু পর্যটনকেন্দ্র না হয়ে, পরিবেশবান্ধব ও টেকসই মডেল হিসেবে গড়ে ওঠে। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সতর্কতার সঙ্গে।”

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts