• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নেত্রকোণার মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন – IPCSBDPress

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:২৫ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনার মদন উপজেলায় উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”প্রতিপাদ্যকে সামনে রেখে মদন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।মেলার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং বিজ্ঞানচর্চায় আগ্রহী সমাজ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বুধবার (৮এপ্রিল) সকাল উপজেলার হলরুমে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করেছেন,যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।মেলার সঙ্গে সমান্তরালভাবে অনুষ্ঠিত হচ্ছে ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড।এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার, মদন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার অফিসার হাসনাত জামান, উপজেলা কর্মকর্তা প্রকৌশলী এস এম শাহাদাত হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রাণেতোষ ঘোষ, উপজেলা জামায়াতের নায়েবের আমীর রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

আয়োজকরা জানান,এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category