• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় ভাতিজার ঢিলে চাচা নিহতের অভিযোগ – IPCSBDPress

Reporter Name / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | এপ্রিল ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহতের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৭এপ্রিল) বিকাল সোয়া ৫ টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত আবু সাদেক ভুইয়া (৬৫) পিজাহাতী গ্রামের কাজিম উদ্দীন ভুইয়ার ছেলে।স্থানীয়দের বরাতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তুফা জানান,সাদেক ভূইয়া ও তার ভাই ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।এর জের ধরে বিকালে তাদের মধ্যে  কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে ফিরোজ মিয়া,তার ছেলে জোনাইদ ও তাদের লোকজন সাদেক ভূইয়ার ওপর চড়াও হয়।এসময় ভাতিজা জোনাইদের ছোড়া ঢিলে বুকে গুরুতর আহত হন সাদেক ভূইয়া।পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।থানায় আইনগত প্রয়োজনীয় পদক্ণেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category