• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

নারায়ণগঞ্জে র‌্যালি ও কেক কেটে জাতীয় যুবশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name / ১০৭ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (১৬ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় শহরের ২নং রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ও ১নং সিগন্যাল প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ  জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেতা শওকত আলী, আব্দুর রহমান গাফফারী, লুবনা রহমান, আলিফ দেওয়ান, জাহিদুল হক বাঁধন, সোহাইল ইসলাম ইফতি, মো. নাসিম আহম্মেদ, বাবলু চৌধরী, রিফাত হুসেন অন্তু, রাইসুল ইসলাম, মাহফুজ খান, সরফারাজ হক সজিব, ফারিহা আক্তার, আজিজা তাসনিম, শাহাবুদ্দিন শান্ত, ফয়সাল আহম্মেদ ও মো. সজিব হুসেন ইবু।

আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিতে একটি বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে জাতীয় যুবশক্তি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে জাতীয় ছাত্র শক্তি, জাতীয় শ্রমিক শক্তি ও নারী শক্তিসহ এনসিপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category