• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

[ad_1]

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে নারায়ণগঞ্জে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

র‍্যালি শেষে আদালত চত্বরে বিভিন্ন আইনগত সেবা প্রদানকারী স্টলের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।

 

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী নেতারা অংশ নেন।

 

সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ এক বক্তব্যে জানান, যাদের অর্থাভাবে আইনগত সহায়তা নিতে কষ্ট হয় তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড নিয়ে প্রস্তুত আছে। লিগ্যাল এইড কারও প্রতি কোন অনুগ্রহ নয় বরং আইনের আশ্রয় নেওয়া তাদের সাংবিধানিক অধিকার।

 

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, তবে সকল নাগরিককে সমান করতে চাইলে অন্তত আদালতের দরজা পর্যন্ত পৌঁছার অধিকার দেওয়া দরকার।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts