• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (২২ মে) বিকেল ৬টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটকরা হলেন শাহাবুদ্দিন (৪২), তিনি ফতুল্লার শৈলকুড়া এলাকার বাসিন্দা এবং মো. সুমন মিয়া (৩৫), তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এদিকে একই দিন রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত পরিত্যক্ত মাদকদ্রব্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category