• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জে থানার লুট হওয়া শটগান-কার্তুজসহ যুবক আটক

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ পলাশ হোসেন আকাশ (৩২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১১।

 

রবিবার (১০ মে) সকালে র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ও ক্যাপ্টেন মো. রওনক ইরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটককৃত পলাশ হোসেন আকাশ ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্মকর্তা জানায়, শনিবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, পলাশ হোসেন আকাশ নামে এক ব্যক্তি থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপন স্থানে রাখার উদ্দেশ্যে ফতুল্লার সস্তাপুর এলাকায় নিয়ে এসেছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তাকে তল্লাশি করে একটি শটগান ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts