• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

নারায়ণগঞ্জে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

[ad_1]

ডিএনডি বাঁধের ভেতর ফতুল্লা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ।

‎শনিবার (২ মে) ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় খাল খনন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ফতুল্লা থানা বিএনপির সাংঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরি।

‎উদ্বোধন পূর্বে মামুন মাহমুদ বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনসাধারণকেও সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

‎তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিল্প বর্জ্য যেন খাল-নদীতে না পড়ে সে বিষয়ে মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

‎মামুন মাহমুদ বলেন, এই খাল খনন কর্মসূচি বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় গ্রহণ করা হয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল খনন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হলে ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে তারা আশা করছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts