• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে ডাকাতি, আটক ১৩ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, সুরে সুরে শেষ শ্রদ্ধা আশা ভোঁসলেকে সীতাকুণ্ডে পাহাড় কেটে ডিপো নির্মাণের অভিযোগ, জরিমানা ও কারাদণ্ড ফতুল্লায় কৃষক দল নেতার অফিসে সৈনিক লীগ নেতার ছেলের ভাঙচুর সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক

নরসিংদী রেলস্টেশনে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজন আটক

Reporter Name / ৩৩৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন


নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টাকালে দু’জনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (৩ আগস্ট) ভোরে রেলস্টেশন প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৯) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৪)। রেলওয়ে পুলিশ জানায়, এই দুইজনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ভোরের দিকে ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা প্ল্যাটফর্মে প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তৎপরতার সঙ্গে তাদের আটক করে। পরবর্তীতে তাদের ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, আটককৃতরা একটি সক্রিয় ছিনতাই চক্রের সদস্য, যারা নিয়মিতভাবে ট্রেন ও স্টেশন এলাকাকে লক্ষ্য করে ছিনতাই করত। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts