• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টার সময় ২ ছিনতাইকারী আটক

Reporter Name / ৩৬৫ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব‍্যবহৃত দুটি দেশীয় চাকু উদ্ধার করা হয়েছে। আজ রোববার (০৩ আগষ্ট ) নরসিংদীতে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এ ঘটনা ঘটে।

আটককৃত ছিনতাই কারীরা হলেন, নরসিংদী সদর উপজেলার বানিছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (২২) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল (৩৪)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ( ইনচার্জ) জহিরুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান, আজ ভোরে দুই জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টা করে এ সময় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির প্লাটফর্মে ডিউটিরত পুলিশ ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে। পরে তাদের ভৈরব রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায় তাদের একটি চক্র রয়েছে। এই ছিনতাইকারী চক্র প্রায়ই রেলওয়ে স্টেশন ও ট্রেনে ছিনতাই করে আসছিলো। ট্রেন ও স্টেশনে যাতে তারা কোন অপকর্ম না করতে পারে সেজন্য চক্রের বাকি সদস্যদের ধরতে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। বাকিদেরকেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts