• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত  ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন – IPCSBDPress অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের সিদ্ধিরগঞ্জে ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি শিক্ষাখাতে আ’লীগ সরকারের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে Best Real Money Online Casinos in the US April 2026 হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গরম কমাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখবেন নাকি খোলা নদীতে ৯ বছর পড়ে আছে ভাঙা সেতু ১৫ কিমি পথ ঘুরছেন ১০ গ্রামের মানুষ – IPCSBDPress

নরসিংদীর আলোকবালীতে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন


নরসিংদীর আলোকবালীতে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০

স্টাফ রিপোর্টার

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তার, বালু উত্তোলন ও দখলদারিত্ব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে বিবাদমান দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিম উল্লাহ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাদেক হোসেন (৪২) মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। গত ১২ দিনের ব্যবধানে এ নিয়ে উভয় গ্রুপের সংঘর্ষে মহিলাসহ তিনজন নিহত হলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও বালু উত্তোলনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে গত ১৮ সেপ্টেম্বর ভোরে সংঘর্ষে বিএনপি কর্মী ইদন মিয়া (৫৫) নিহত হন। পরদিন ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম (৪২) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

স্থানীয়দের অভিযোগ, উভয় গ্রুপের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত রয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের যৌথ অংশগ্রহণের কারণে দীর্ঘদিন ধরেই এ এলাকায় দ্বন্দ্ব চলে আসছে।

এই প্রেক্ষাপটে সোমবার ভোরে পুনরায় চার গ্রামের দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে সংঘর্ষে সাদেক হোসেন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts