• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন


নরসিংদীর নজরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নরসিংদী শহরের সুতাপট্টি এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ ফরিদ সরকার।

সংবাদ সম্মেলনে ফরিদ সরকার অভিযোগ করেন, জালাল উদ্দিন সরকার একসময় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর আশীর্বাদে নির্বাচনে ডামি প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, চাঁদা না দিলে সাধারণ মানুষকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়। এমনকি তার বাড়ির সামনে দিয়ে চলাচল করলেও নিরপরাধ মানুষকে ধরে নিয়ে মারধর করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযোগ করেন, জালাল উদ্দিন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সম্পদ পাহারা দিয়ে তাদের আশ্রয় দিচ্ছেন এবং নজরপুর এলাকায় টাকার বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসনের কাজ করছেন। তারা জালাল উদ্দিন সরকারের হাত থেকে মুক্তি এবং এলাকায় নিরাপদে বসবাসের দাবি জানান।

সংবাদ সম্মেলনে নজরপুর ইউনিয়নের আলতাব হোসেন, মোহাম্মদ শাজাহান, আমজাদ হোসেন, আসাদ মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে জালাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় উপজেলা বিএনপি নজরপুর ইউনিয়ন বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করে। স্থানীয়রা অভিযোগ করেন, তার নেতৃত্বাধীন ‘জালাল বাহিনী’ বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts