• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী কে হত্যা

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন


নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে প্রান্তোষ সরকার (৪২) নামে এক স্বর্ণকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত প্রান্তোষ সরকার ওই এলাকার সাধন সরকারের ছেলে।

প্রান্তোষের ভাবি হেনা রাণী বলেন, সন্ধ্যায় দুই অপরিচিত ব্যক্তি প্রান্তোষের খোঁজে বাড়ির পাশে আসে। পরে তাকে বাড়ি থেকে ডেকে বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। সেখানে কথা বলতে বলতে হঠাৎ দুর্বৃত্তরা প্রান্তোষকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রান্তোষকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, বর্তমানে মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, “পেশায় স্বর্ণকার প্রান্তোষকে দুর্বৃত্তরা বুকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি।”

তিনি আরও বলেন, “কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts