• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ঐতিহ্যের রঙে রংপুরে মুখোশ তৈরির কর্মশালা ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার নির্দিষ্ট ঘরের উদ্বোধন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ২০ জন গ্রেপ্তার এবার নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকে প্রীতির পদত্যাগ বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে ডাকাতি, আটক ১৩

নরসিংদীতে কাপড়ের দোকান কর্মচারী মোজাম্মেল হত্যায় জড়িত ২ আসামি গ্রেপ্তার

Reporter Name / ২৯৭ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন


নরসিংদীতে কাপড়ের দোকানের কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব মিয়া (২৫)। এর আগে ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাকিব আদালতে দেয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন জানান, নিহত মোজাম্মেল মিয়া সদর উপজেলার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে এবং নরসিংদী পৌরসভার সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন। অপর আসামি কাউছার একই মার্কেটের অন্য একটি দোকানের কর্মচারী।

গত ১৮ আগস্ট দুপুরে খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির ছিটা পড়ে। এ নিয়ে মোবাইল নষ্ট হয়েছে দাবি করে কাউছার জরিমানা চান। এ ঘটনায় তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।

এর জেরে ২০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেলকে বাড়ি থেকে ডেকে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্বপরিকল্পিতভাবে মোজাম্মেলকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের পিতা চাঁন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে পিবিআই তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts