• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

নরসিংদীতে কমিউটার ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন


নরসিংদীতে নরসিংদী কমিউটার ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল মামুন (৪৩) নামে এক শ্রবণ প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে নরসিংদীর বাসাইল রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মামুন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্ধ গ্রামের আবুল কাসেমের ছেলে।

স্বজনরা জানান, তিনি নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং থার্মেক্স গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো আজ সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। পরে বাসাইল রেলগেইট পার হয়ে সামান্য এগোতেই ভৈরব থেকে আসা ঢাকাগামী নরসিংদী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ট্রেন আসতে দেখে তারা বারবার তাকে রেললাইন থেকে সরে যেতে বলছিলেন। কিন্তু শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তিনি কারও ডাক শুনতে পাননি। এ সময় পাশাপাশি রেললাইনে একই মুহূর্তে পার হচ্ছিল পারাবত এক্সপ্রেস, ফলে তিনি হতভম্ব হয়ে পড়েন এবং রেললাইন থেকে সরে যেতে না পেরে দুর্ঘটনার শিকার হন।

ঘটনার পর এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। নিরাপদ রেলক্রসিং ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts