• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

নরসিংদীতে অভিনব কায়দায় লুকানো ৪৫ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অভিনব কায়দায় লুকানো ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শিবপুর থানার নোয়াদিয়া খলাপাড়া সিএনবি ব্রীজের পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস একটি টিম একটি পিকআপ ভ্যান তল্লাশি করে। তল্লাশির সময় গাড়ির ভিতরে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আল মামুন (৩৮), পিতা মৃত আজিজুর রহমান, সাং বটতলা, থানা কমলগঞ্জ, জেলা মৌলভীবাজার — নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts