• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর প্রসাদপুরে আত্রাই নদীর পাড়ে দুই ট্রাক্টর চালককে জরিমানা

Reporter Name / ২৬৩ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

[ad_1]

নওগাঁ প্রতিনিধি আল আমিনন : ওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রসাদপুর ইউনিয়নের আত্রাই নদীর পাড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে পরিবহন করে আসছে। প্রশাসনের উপস্থিতিতে ঘটনাস্থলেই অবৈধ উত্তোলনের সত্যতা প্রমাণিত হয়।
অভিযান চলাকালে মাটি পরিবহনের কাজে নিয়োজিত একাধিক ট্রাক্টর তল্লাশি করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই ট্রাক্টর চালককে আটক করা হয়। মোটরযান অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেক চালককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
তবে অভিযানের সময় মাটি ও বালু উত্তোলনের মূল পরিকল্পনাকারী বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর পাড় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের মাধ্যমে যারা সরকারি সম্পদ ও পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category