• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

ধানের শীষ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা শেখ মজিবুরের আপিল

Reporter Name / ২২৬ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

[ad_1]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছেন একই আসনে মনোনয়ন বাতিল হওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় নির্বাচন কমিশনে তিনি এ আপীল করেন। একই সঙ্গে নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য কমিশনে আপীল করেন শেখ মজিবুর রহমান ইকবাল। তবে নিজের প্রার্থীতা ফিরে পেতে আপীলের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেও যথা সময়ে ওই আসনে বৈধ ঘোষণা করা প্রার্থীদের তালিকা পাননি বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিলের আপিল আবেদনে শেখ মজিবুর রহমান ইকবাল উল্লেখ করেন, কিশোরগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন পত্রের সাথে দাখিল করা হলফনামার তথ্য সঠিকভাবে দেখে সিদ্ধান্ত নেননি। সঠিকভাবে যাচাই না করেই মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন। হলফনামা সঠিকভাবে যাচাই করলে তার মনোনয়ন বৈধ হওয়ার কোন সুযোগ নেই এবং বাতিল বলে বিবেচিত হবে।

আপীলে ইকবাল উল্লেখ করেন, বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তার ছবি, স্বাক্ষর ও তারিখ নেই। ৩নং কলামের “খ” অনুচ্ছেদে ভুল তথ্য দেয়া হয়েছে। হলফনামার ৩নং কলামের “গ” অনুচ্ছেদে অসম্পূর্ণ তথ্য দেয়া হয়েছে। হলফনামার ৭নং কলামের “ক” অনুচ্ছেদে ভুল তথ্য দেয়া হয়েছে। ৮নং কলাম পূরণ করা হয়নি। হলফনামার ১০নং কলামের “ক” অনুচ্ছেদ ভুল। এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিক দ্বারা নিবন্ধিত হয়নি।

শেখ মজিবুর রহমান ইকবাল আরও অভিযোগ করেন, আমার মমোনয়নপত্রে সামান্য তথ্যগত ভুল থাকায় সেটি বাতিল করা হলো অথছ সৈয়দ এহসানুল হুদার মনোননয়নপত্রে অসংখ্য ভুল, অসত্য তথ্য ও নাম, ছবি-স্বাক্ষর না থাকলেও সেটি বৈধ ঘোষণা করা হয়। হলফনামায় ছবি, স্বাক্ষর ও তারিখ না থাকার পরও একজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয় কিভাবে- প্রশ্ন করেন শেখ মজিবুর রহমান ইকবাল। আপীল নিস্পত্তির মাধ্যমে সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিল এবং নিজের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে বলে আশা করেন শেখ মজিবুর রহমান ইকবাল।

এ ব্যপারে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনিপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা জানান, আমি যথাযথভাবে কিশোরগঞ্জে জেলা রিটার্নিং কর্মকর্তা ও বাজিতপুর উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক দু’টি মনোনয়নপত্র দাখিল করেছিলাম। সব তথ্য সঠিক আছে বলেই আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো, আসলাম মোল্লা জানান, গতকাল ৬ জানুয়ারি শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ-৫ আসনে বৈধ ঘোষণা করা প্রার্থীদের তালিকা পেতে আবেদন করেছেন। আজ ৭ জানুয়ারি রেকর্ড রুম থেকে তাকে ২ কপি তালিকা দেয়া হয়েছে। মনোনয়নপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, এতে কেউ সংক্ষুব্ধ হলে নির্বাচন কমিশনে আপীল করার সুযোগ রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category