• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দ্রুত আপিল বিভাগের রায় নিষ্পত্তি ও তা কার্যকরের দাবি জানিয়েছেন এমপি আল আমিন

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবিতে আইনজীবী সমাজের পক্ষ থেকে জোরালো বক্তব্য তুলে ধরেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আল আমিন।

 

তিনি বলেন, ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র থাকাকালীন সময়েই এ ঘটনাটি ঘটে এবং তখন থেকেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছেন। তিনি উল্লেখ করেন, সেই সময় দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকলেও নারায়ণগঞ্জের আইনজীবীরা ভয়ভীতি উপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

আলোচিত সাতখুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে আইনজীবীদের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

 

অ্যাডভোকেট আল আমিন বলেন, নজরুল ইসলামসহ সাতজনকে গুম ও হত্যার ঘটনায় একদল আইনজীবী নিজেদের বিবেকের তাড়নায় সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন। বিশেষ করে সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে আইনজীবীরা দল-মত নির্বিশেষে ভিকটিম পরিবারের পক্ষে দাঁড়িয়ে আইনি লড়াই চালিয়ে যান, যা আইনজীবী সমাজের জন্য গৌরবের ইতিহাস।

 

তিনি আরও বলেন, সে সময় আইনজীবীরা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে সংশ্লিষ্টদের আইনি সহায়তা না দেওয়ার মতো দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু তৎকালীন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ না নিয়ে বরং প্রভাবশালী গোষ্ঠীকে রক্ষার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

বর্তমান প্রেক্ষাপটে অ্যাডভোকেট আল আমিন বলেন, এখন দেশে গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান, ফলে কোনো অপরাধীই আইনের বাইরে থাকার সুযোগ নেই। তিনি দ্রুত আপিল বিভাগের রায় নিষ্পত্তি ও তা কার্যকরের দাবি জানান, যাতে আইনজীবী সমাজ এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেতে পারে।

 

তিনি বলেন, “ভিকটিম পরিবার তাদের স্বজনদের ফিরে পাবে না, কিন্তু সঠিক বিচার হলে অন্তত তারা এই বিশ্বাস রাখতে পারবে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।”

 

এ সময় তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতেও যেকোনো ন্যায়সঙ্গত আন্দোলন ও নাগরিক অধিকারের প্রশ্নে আইনজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category