• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

দুই কোটি টাকা ক্ষতিপূরণের দাবি, হাইকোর্টে রুল জারি – IPCSBDPress

Reporter Name / ২১০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১:০৯ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত জানতে চেয়েছেন, কেন নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না। পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক ত্রুটি ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও আইনজীবী তানভীর আহমেদ।আদালত নির্দেশনায় বলেছেন, মেট্রোরেলের কাঠামোগত নিরাপত্তা ও বিয়ারিং প্যাডের মান যাচাই করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। বিশেষজ্ঞ এই কমিটিতে সড়ক ও জনপথ বিভাগ, রাজউক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান যাচাই করতে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়। একইসঙ্গে ফার্মগেটে নিহত আবুল কালামের পরিবারের ক্ষতিপূরণের দাবি নিয়েও পৃথক রিট দায়ের করা হয়।

গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা ছিলেন।দুর্ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ ঘটনাটিকে “দুঃখজনক দুর্ঘটনা” বলে উল্লেখ করলেও, আদালতের নির্দেশে এখন এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হতে যাচ্ছে।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts