• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

দক্ষতা অর্জন করে আলোকিত মানুষ হতে হবেঃ প্রকৌশলী আমিনুল হক

Reporter Name / ২৬৪ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক বলেছেন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। আর একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই দক্ষ হিসেবে নিজেকে তৈরি করে আলোকিত মানুষ হতে হবে। ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে পাঠানটুলী এলাকায় বিউটিফিকেশন কোর্স এর যুব প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোক্তা তৈরিতে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় বিউটিফিকেশন কোর্সের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে যুব প্রশিক্ষণ সনদপত্র বিতরন করেছে সংগঠনটি।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে যুব প্রশিক্ষন সনদপত্র বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটি এক্সপার্ট ও সফল নারী উদ্যোক্তা মার্জিয়া আক্তার। মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মানীত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী মোঃ সোহেল।

অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন ভালো কাজ করতে গেলে সমাজে কিছু বাধা বিপত্তি থাকেই তাতে কান দিতে নেই। যে যত বেশি ভালো কাজ করবে তত বেশি তার বিরুদ্ধে সমালোচনা হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসতে হবে। পরিশেষে প্রশিক্ষনার্থী ও সমাজ কর্মীদের উপহার হিসেবে কম্বল প্রদান করা হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category